রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় প্রধান আতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান মিজান।

মিজানুর রহমান মিজান বলেন, কিছু কুচক্রীমহল প্রধানমন্ত্রীর উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহলে অপপ্রচার চালাচ্ছে। তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। বাঙালি জাতি তাদের জাতিসত্তা ও মাতৃভাষা বাংলার টানে জীবনের মায়াকে তুচ্ছ করে বাংলা ভাষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত