বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল রবিবার বিসিক সম্মেলন কক্ষে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। ২০২০ সালে বিসিকে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শ্রেণির ৪০ কর্মচারী প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করছেন। বিসিক প্রশিক্ষণ শাখা প্রশিক্ষণ কোর্সটি আয়োজন করেছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন। বিজ্ঞপ্তি।
