সব ব্যারিকেড ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : রিজভী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৫ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ আটকে রাখা হয়েছে অভিযোগ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের এখন একটাই দায়িত্ব, সব ব্যারিকেড ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত এক মোমবাতি প্রজ¦ালন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, জনগণের অধিকারের জন্য জেল-জুলুম টিয়ার শেলসহ সব নিপীড়ন-নির্যাতনকে বুকে ধারণ করে তিনি রাজপথে গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছেন। সেই মহান নেত্রীকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। কারণ ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রীকে ভয় পান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত