সমুদ্রের পর পাহাড়ে অভিসার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২২ পিএম

কক্সবাজারে ছিলেন ছয় দিন, এর পর বান্দরবানের পাহাড়ে চলছে অভিসার। প্রসঙ্গ ইমনের নতুন ছবি ‌‘কানামাছি’, বিপরীতে আছেন সূচনা আজাদ।

অঞ্জন আইচের পরিচালনায় এ সিনেমায় ইমন ভ্লগার চরিত্রে অভিনয় করছেন। ভ্রমণের গল্পে আছে থ্রিলারের আমেজ, খানিকটা কমেডিও।

নিজের অভিনীত চরিত্র সম্পর্কে এ নায়ক বলেন, আমি ভ্লগারের চরিত্রে অভিনয় করছি। যে কিছুটা প্লেবয় টাইপের। দেখা যাবে ইউটিউবে ভ্লগ বানাই। গল্পে কমেডি ফ্লেবার রয়েছে। চরিত্রটি আমার জন্য একেবারে নতুন। শুটিংয়ে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে।

‘কানামাছি’তে ইমনের বিপরীতে আছেন সূচনা আজাদ। ছবিতে এ জুটির নাম নিবিড় ও নকশি। ইতিমধ্যে তারা অংশ নিয়েছেন রোমান্টিক গানের শুটিংয়ে।

পরিচালক অঞ্জন আইচ জানান, কক্সবাজার ও বান্দরবান মিলিয়ে প্রায় পুরো শুটিং শেষ করতে চান তিনি।

টানা ১৬ দিন শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হতে পারে। ঢাকায় ফিরে দুইদিন রেডিও স্টেশনে শুটিং হবে।

এ ছবিতে আরও অভিনয় করছেন আ খ ম হাসান, সমাপ্তি মাশুক, ফারুক আহমেদ, ফারজানা ছবি, সুজাত শিমুল, মাহা প্রমুখ।

চলতি বছরে ‘কানামাছি’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এ ছাড়া এ অঞ্জনের আরেক ছবি ‘আগামীকাল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এতেও নায়ক ইমন। তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত