ইঞ্জিন লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনের প্রবেশ মুখে পার্বতীপুর রেলস্টেশন থেকে ঠাকুরগাঁওগামী কাঞ্চন২৮ আপ মেইল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর থেকে রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মিটারগেজ সেকশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে লেভেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, কীভাবে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত তাদের বোধগম্য নয়।

দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে ক্রেন নিয়ে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) এসে উদ্ধার কাজ চালাচ্ছে।

রবিবার দুপুরে দিকে লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি ধারণা করছেন।

পার্বতীপুরে কর্মরত রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুইচ কেবিন মাস্টারদের গাফিলতির কারণেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউনিটি৬২ আপ লোকাল ট্রেনটির ইঞ্জিন রংপুর রেলগেট রয়েছে। তবে ট্রেনের গতি কম থাকায় কমিউটার যাত্রীবাহী ট্রেনের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত