লালমনিরহাটের দু’টি পৌরসভার মধ্যে পাটগ্রাম পৌরসভায় জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী রাশেদুল ইসলাম সুইট।
অপরদিকে, লালমনিরহাট পৌরসভায় হেরেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মোফাজ্জল হোসেন। এই পৌরসভায় জয় পেয়েছে আওয়ামী যুবলীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন।
পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী রাশেদুল ইসলাম সুইট ১২,৬১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সালাউজ্জান ওপেল।
লালমনিরহাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপনের প্রাপ্ত ভোট ১১,০৩৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯,০৫৫ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
