গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ‘ছুটির ঘণ্টা’র পরিচালক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৯ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’খ্যাত পরিচালক আজিজুর রহমান। জানা যায়, কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার মেয়ে আলিয়া রহমান বিন্দি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

বিন্দি জানান, গত ১৬ ফেব্রুয়ারি আজিজুর রহমানের ফুসফুসে পানি চলে আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন। তিনি বিখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনি নির্ভর সাইফুল মুল্‌ক্‌ বদিউজ্জামাল (১৯৬৭)। তিনি অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা (১৯৮০) চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত