বিমানের সেবার মান নিশ্চিতে আপস নয় : বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৮ এএম

বিমানে চালু হয়েছে বিশ^মানের কার সার্ভিসিং সেন্টার। এখন থেকে বাণিজ্যিকভাবে এই সেন্টারে সেবার সুযোগ পাবেন দেশের যেকোনো নাগরিক। চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এই কেন্দ্র। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আনুষ্ঠানিকভাবে চালু করেন এ সেন্টার।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরের পাশে বিমানের নিজস্ব ইউনিট মোটর ট্রান্সপোর্টে (এমটি) চালু করা হয় সার্ভিস সেন্টারটি।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের বলেন, ‘বিমানের সক্ষমতা আছে, এখন তা কাজে লাগাতে হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বিমানের সেবার মান নিশ্চিত করার ব্যাপারে কোনো আপস নয়। কর্মরত কারও বিরুদ্ধে যদি দুর্নীতির আভাস পাওয়া যায় বা কর্মে অবহেলার অভিযোগ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত