সংযুক্ত আরব আমিরাত গেলেন নৌবাহিনী প্রধান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫১ এএম

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সেই দেশে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিভিশন এবং নেভি ডিফেন্স এক্সিভিশনে অংশ নিতে নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগ কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনীপ্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত