ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪২ এএম

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি বাহিনীর নির্বিচার গুলিতে বহু লোক নিহত হলেও তারা সবাই স্বীকৃতি পাননি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের এত সময় পরও ভাষাশহীদ ও সৈনিকদের তালিকা প্রণয়ন না হওয়া এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়ক্ষেপণ দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত