চট্টগ্রামে বিমানবাহিনীপ্রধান

প্রযুক্তির বিকাশেই দেশের উন্নয়ন ঘটাতে হবে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৪ এএম

বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেছেন, প্রযুক্তির বিকাশেই দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে হবে। ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে প্রতিটি সেক্টরেই প্রযুক্তিগত ও জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গতকাল চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বিমানবাহিনীর বিমান সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বীকৃত সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আজ থেকে এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে এই প্রতিষ্ঠান বেবিচক স্বীকৃত হওয়ায় এখন দেশ-বিদেশে চাহিদা পূরণে কাজ করা সম্ভব হবে। শুধু দেশি নয়, বিদেশি এভিয়েশন কর্মীরাও এখানে বাণিজ্যিকভাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত