অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রথমে জেলা প্রশাসক শাহিদ সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রাত উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ।
এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় পৃথকভাবে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
