ভৈরবে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, এক কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আশ্রাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্য সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দোকান-পাটসহ নির্বাচনী অফিস।

রবিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় পরিস্থিতি থামাতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর প্রার্থী আশ্রাফুলকে আটক করে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভৈরব সার্কেলের এএপি রেজুয়ান দিপু জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কাউন্সিলর প্রার্থী আশ্রাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত