ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম ফেনীর দাগনভূঞার সালামনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রবিবার সকাল থেকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সাংসদ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
