হল খোলার দাবিতে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে সংবাদ সম্মেলন শেষে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইবির চলমান পরীক্ষাসমূহ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা পুরোপুরি হঠকারী একটি সিদ্ধান্ত। হল খুলে পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
