বাউবির সকল প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৭ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত সকল প্রোগ্রামের অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হয়েছে। তবে অন-লাইন পরীক্ষাসমূহ চলমান থাকবে। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

মঙ্গলবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত