শ্লীলতাহানি, মারপিট ও ভাঙচুর

পার্বতীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯ এএম

গৃহবধূর শ্লাীলতাহানির চেষ্টা, মারপিট ও ভাঙচুরের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচজনের নামে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ ফেব্রুয়ারি মামলা করেন একই ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীবাজার এলাকার ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলা সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি দুপুরে ধারের টাকা পরিশোধের নাম করে ইউপি চেয়ারম্যান ওই গৃহবধূর বাড়িতে এসে তাকে কুপ্রস্তাব দেন। ক্ষিপ্ত হয়ে গৃহবধূ তাকে গালাগাল দেন। চেয়ারম্যান তার লোকজনকে ডেকে গৃহবধূ ও তার তিন মেয়েকে মারধর, মোটরসাইকেল, টিভি ও বাড়ির আসবাব ভাঙচুর করেন। হরিরামপুর ইউপি চেয়ারম্যান মাসুদ মামলার বিষয়টি সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, এ ঘটনা আমি আইনগতভাবে মোকাবিলা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত