২২২০ জন লাইন শ্রমিক নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৫ এএম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১টি পদে মোট ২ হাজার ২২০ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: লাইন শ্রমিক (পুরুষ)

বেতন: দৈনিক মজুরি ৮০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাশ। বিদ্যুৎ বিভাগের আ্ওতাধীন বিভিন্ন সংস্থা/কোম্পানি কর্তৃক আয়োজিত ‘রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স’ সম্পন্ন এবং বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদন প্রক্রিয়া: www.reb.gov.bdতে চাকরির আবেদনের ফরম ও পদ্ধতি জানা যাবে। বিস্তারিত লিংকে ক্লিক করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত