মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের সহকারী নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছে।

এ সময় পিকআপ চালক আহত হন। সকাল ৭টার দিকে উপজেলার বাউশিয়া পাখি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পিকআপভ্যানের সহকারী নিহত আব্দুস সালামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। আহত চালক লাবলু কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইদুর রহমান খান দীপু জানান, পণ্যবোঝাই একটি পিকআপভ্যান ঢাকা থেকে ছেড়ে কুমিল্লা যাচ্ছিল।

পথিমধ্যে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় সামনে থাকা একটি যানের পেছনের অংশের সঙ্গে দ্রুত গতির পিকআপভ্যানের সামনের দিকে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকের সহকারী মারা যান।

আহত অবস্থায় পিকআপের চালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত