চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার গুণবতী রেল স্টেশনে সোনার বাংলা  ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম (২৩) ও ছেলে মাখলাশ (২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি একই সঙ্গে অতিক্রমের সময় মা সুমি বেগম কোলে দুই বছরের ছেলে মাখলাশকে নিয়ে রেল লাইন পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, গুণবতী রেল স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে মারা যায়। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত