পার্বত্য চট্টগ্রামের শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসার মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৫ এএম

পার্বত্য চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি সদরের অনন্ত বিহারী মাস্টার পাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার দুপুর ২টায় অনন্ত বিহারী মাস্টারপাড়া শ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

অনন্ত বিহারী খীসা ১৯৩৭ সালের ১ নভেম্বর খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার খুলারাম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন পরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান এবং ১৯৯৫ সালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত