সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক ফকিরহাটের সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু জাফর সাদেক জানান, রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরবাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন শিক্ষক তৌহিদুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাইকটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত