আদিতমারী উপজেলা

স্কুলশিক্ষককে ‘মৃত’ দেখানোর ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৫:০৮ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মী কান্ত রায়কে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী ওই শিক্ষক সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়টেপা গ্রামের প্রয়াত হিরম্ব চন্দ্র রায়ের ছেলে। এর আগে এ নিয়ে গত রবিবার দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় ‘আদিতমারী উপজেলায় মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ স্কুলশিক্ষকের!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, গত রবিবার রাতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা আজাদুল হেলালকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত