সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৩৯ এএম

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মজনু মিয়া জানান, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয়ের অংশ হিসেবে কৃষি ও কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত