পায়রা সেতু থেকে নিচে পড়ে নির্মাণশ্রমিক নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:৪৩ পিএম

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর ওপর থেকে নিচে পড়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন পায়রা সেতুর লেবুখালী ফেরিঘাট প্রান্তের অন্তত ১২০ ফুট উচ্চতায় কাজ করার সময় আকস্মিক পা ফসকে নির্মাণ শ্রমিক মোস্তাফিজ (৩০) নিচে পাকা রাস্তার ওপর পড়ে যান।

গুরুতর আহতাবস্থায় তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তাফিজের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কানকি বাজার এলাকায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত