নকল বৈদ্যুতিক তার উৎপাদন করত ৬ প্রতিষ্ঠান

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০২:২২ এএম

রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়। গত শনিবার র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। এজন্য এডিশন কেবলকে ৪ লাখ; কেএস মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১৫ লাখ; আরিফ কেবলসকে ৪ লাখ; লুকাস ইলেকট্রিককে ৫ লাখ; সুপার পাওয়ার কেবলসকে ৬ লাখ এবং জে এস পি কেবলকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত