কুষ্টিয়ায় ন্যায্য মূল্যসহ বিদেশি কোম্পানির আগ্রাসন থেকে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে প্রতীকী অনশন পালন করেছেন কয়েকশ তামাক চাষি।
সোমবার সকাল ১০ টা থেকে পৌরসভা চত্বরে বিকেল ৪টা পর্যন্ত তামাক চাষি কল্যাণ সমিতির ব্যানারে এই অনশন কর্মসূচি পালন করেন তারা
সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশের ২৫-৩০টি দেশীয় তামাক কোম্পানি সরাসরি কৃষকের কাছ থেকে তামাক ক্রয় করত। এতে উৎপাদিত তামাকের ন্যায্য মূল্য আদায়ে দর–কষাকষির সুযোগ ছিল কৃষকদের। কিন্তু বর্তমানে দুটি বিদেশি তামাক কোম্পানির আন্তর্জাতিক আগ্রাসনের মুখে টিকতে না পেরে অধিকাংশ দেশীয় কোম্পানি পুঁজি হারিয়ে তারা ব্যবসা পরিবর্তন করেছে। এই সুযোগে বিদেশি কোম্পানিগুলো ইচ্ছে মতো বেঁধে দেয়া দামে তামাক বিক্রয় করতে বাধ্য করছে কৃষকদের। এতে তামাক চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
তারা বলেন, যেহেতু বর্তমান সরকারের মিশন ভিশনে বলা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই তামাক চাষিরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
