‘মেঘনা প্রিন্সেস’ ও ‘মেঘনা অ্যাডভেঞ্চারের’ যাত্রা শুরু

আপডেট : ১১ মার্চ ২০২১, ০২:০৩ এএম

সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে বাংলাদেশি পতাকাবাহী আরও দুটি কার্গো জাহাজ ‘মেঘনা প্রিন্সেস’ ও ‘মেঘনা অ্যাডভেঞ্চার’। দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ ‘মেঘনা গ্রুপ’-এর মালিকানাধীন জাহাজ দুটির যাত্রা শুরু হয়েছে গতকাল বুধবার। বঙ্গোপাসাগরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ দুটির উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধনের পরপরই পণ্য নিয়ে ব্রাজিলের উদ্দেশে যাত্রা শুরু করে সাড়ে ৬২ হাজার মেট্রিকটন পরিবহন ক্ষমতাসম্পন্ন ‘মেঘনা প্রিন্সেস’।

সরকারি সমুদ্র পরিবহন অফিসের তথ্য মতে, মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনস লিমিটেডের নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ার পর বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৬২টি। নতুন দুটি জাহাজের উদ্বোধন করতে গিয়ে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। মেঘনা গ্রুপের এ জাহাজগুলোও আমাদের জাতীয় পতাকা উড্ডীন করে বহির্বিশ্বে আমাদের সক্ষমতার প্রকাশ ঘটাবে। এসব জাহাজে দেশীয় নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত