সীতাকুণ্ডে মেলায় যাওয়ার পথে মাইক্রো চাপায় নারী নিহত

আপডেট : ১২ মার্চ ২০২১, ০৩:৪৮ পিএম

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মংকরই ত্রিপুরা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের সোনাইছড়ি বাজারের পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মংকরই ত্রিপুরা বারো আউলিয়ার ফুলতলা এলাকার পদ্ম ত্রিপুরার স্ত্রী ছিলেন। দুর্ঘটনায় আরও এক নারী আহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, কয়েকজনের সাথে মংকরই ত্রিপুরা সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি  নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত