পেকুয়ায় বাড়ি দখল ও হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় বৃদ্ধ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৫:০৫ এএম

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় একদল লোক কর্তৃক বসতবাড়ি জবর দখল ও হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন এক বৃদ্ধ। তার নাম নুরুল হোছাইন (৬০)। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়া গ্রামের মৃত নাগু মিয়ার ছেলে। তিনি এ নিয়ে হুমকিদাতাদের বিরুদ্ধে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেছেন।

নুরুল হোছাইন মামলার বিবরণে উল্লেখ করেছেন, তিনি বিগত ২৪/০৬/২০০৯ ইংরেজি তারিখে একই ইউনিয়নের পূর্ব টইটং কাটা পাহাড়া এলাকার ছমুদা খাতুনের কাছ থেকে ২৪ শতক জায়গা খরিদের জন্য বায়না করেন। এরপর উক্ত জায়গায় বসতঘর নির্মাণ করে বসবাস করে করছেন। পরবর্তীতে ১৯/০৮/১৫ ইংরেজি তারিখে উক্ত রেজিস্ট্রি বায়না সম্পন্ন করেন।

নুরুল হোছাইন জানান, ছমুদা খাতুনের কাছ থেকে জমি ক্রয়ের পর থেকে বসতভিটা তৈরিসহ বিভিন্ন রকমের ফলজ-বনজ গাছ রোপণ করেছেন। কিন্তু সম্প্রতি বসতভিটার সীমানা মেরামত করার জন্য কাজ শুরু করলে একই এলাকার মোহাম্মদ আলী ওরফে মদনের নেতৃত্বে ৪-৫ জন লোক কাজে বাধা প্রদান করে এবং তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে মোহাম্মদ আলী দলবল নিয়ে এসে নুরুল হোছাইনের বসতভিটা জবর দখলের চেষ্টা চালায়। বর্তমানে প্রায়সময় বসতভিটা জবর দখলের জন্য চেষ্টা চালাচ্ছে। বসতভিটা ছেড়ে অন্যত্র চলেও যাওয়ার জন্যও প্রকাশ্যে হুমকি দিচ্ছে মোহাম্মদ আলীর লোকজন। টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান-১ হাজী শাহাব উদ্দিন জানান, নুরুল হোছাইনকে বসতভিটা থেকে উচ্ছেদ ও হত্যার হুমকির বিষয়টি তিনি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত