কবিতা : মানুষ
কবি : কাজী নজরুল ইসলাম
বহুনির্বাচনী
১. বর অর্থ কী?
ক. স্বামী খ. বরণ করা গ. আশীর্বাদ ঘ. ভার
২. তেরিয়া অর্থ
i. উদ্ধতভাবে ii. উগ্রভাবে iii. ক্রুদ্ধভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. সাম্যবাদী খ. রিক্তের বেদন
গ. শিউলিমালা ঘ. কুহেলিকা
৪. নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক. স্বার্থহীন মানসিকতা
খ. ধর্মের জন্য জীবন বাজি রাখা
গ. বিভিন্ন জাতি ও ধর্মের মাঝে তুলনা
ঘ. জাতধর্মের ভেদাভেদহীনতা
৫. কী দেখে পূজারি ভজনালয় খুলল?
ক. দেবতা খ. ভিক্ষুক গ. স্বপন ঘ. রাজা
৬. ভজনালয়ের মিনারে চড়ে ভণ্ড কীসের জয়গান গায়?
ক. অধর্মের খ. স্বার্থের গ. অসাম্যেরঘ. লোভের
৭. ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভু।’ কবিতার এ চরণে প্রকাশ পায়
i. ঈশ্বরের মহানুভবতা
ii. ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা
iii. ঈশ্বরের প্রতি অভিযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৮. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড় কীসের প্রতীক?
ক. অত্যাচারের খ. ধ্বংসের
গ. বিচারকের ঘ. কল্যাণের
৯. কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ
ক. মানুষে মানুষে ধনী-গরিব আছে বলে
খ. মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে
গ. মানুষে মানুষে সবাই সমান বলে
ঘ. ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই একই পথে বলে
১০. ‘ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার’, পঙক্তিটি দ্বারা যা বোঝানো হয়েছে
i. বঙ্গে উপাসনালয় আবার চালু করা
ii. ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা
iii. উপাসনালয়ে সব শ্রেণির মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়’
১১. ওই চরণে প্রকাশিত হয়েছে
i. মানবপ্রেম ii. সাম্যবাদ iii. মানুষের শ্রেষ্ঠত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ‘সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!’ ‘মানুষ’ কবিতার এ উক্তির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে?
ক. প্রতিরোধ খ. প্রতিশোধ
গ. প্রতিবাদ ঘ. ধ্বংসলীলা
১৩. ‘মানুষ’ কবিতায় বৃদ্ধ পথিক কত দিন অভুক্ত ছিল?
ক. দুই দিন খ. তিন দিন
গ. পাঁচ দিন ঘ. এক সপ্তাহ
১৪. কোনটি কালাপাহাড়ের সম্ভাব্য নাম নয়?
ক. রাজশেখর খ. রাজনারায়ণ
গ. রাজচন্দ্র ঘ. রাজকৃষ্ণ
১৫. ‘মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।’ পঙক্তিটি দ্বারা বোঝানো হয়েছে মোল্লা পুরুতরা
i. মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে
ii. বেনামাজিকে বঞ্চিত করেছে
iii. মানুষের অধিকারকে রুদ্ধ করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
১৬. ‘মানুষ’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. অগ্নি-বীণা খ. প্রলয়শিখা
গ. সিন্ধুহিন্দোল ঘ. সাম্যবাদী
১৭. মসজিদে কী শিরনি এসেছিল?
ক. বিরিয়ানি খ. জিলাপি
গ. মিষ্টি-নিমকি ঘ. রুটি-মাংস
১৮. ‘মানুষ’ কবিতায় ভূখারিকে মোল্লা কোথায় গিয়ে মরতে বলে?
ক. খালি ভিটেয় খ. পোড়াবাড়িতে
গ. গো-ভাগাড়ে ঘ. নর্দমায়
১৯. ‘মানুষ’ কবিতার ভাবার্থ প্রকাশক চরণ
i. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
ii. সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি
iii. সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ভুখারির বয়স কত?
ক. আশি বছর খ. বিরাশি বছর
গ. আটাশি বছর ঘ. আটাশি বছর
উত্তর
১. গ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. গ ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ,১৬. ঘ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ক
