দ্বিতীয় অধ্যায় : গতি
বহুনির্বাচনী
১. কোনো স্থানের সাপেক্ষে একই দিকে একই বেগে গতিশীল দুটি বস্তুর মধ্যকার গতিকে কী বলা হয়?
ক. পরম স্থিতি খ. আপেক্ষিক গতি
গ. আপেক্ষিক স্থিতি ঘ. পরম গতি
২. যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক. প্রসঙ্গ ক্ষেত্র খ. প্রসঙ্গ কাঠামো
গ. প্রসঙ্গ বস্তু ঘ. প্রসঙ্গ অক্ষ
৩. সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে অপরিবর্তিত থাকার ঘটনাকে কী বলে?
ক. স্থিতি খ. গতি গ. দূরত্ব ঘ. সরণ
৪. পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলে?
ক. আপেক্ষিক স্থিতি খ. পরম গতি
গ. আপেক্ষিক গতি ঘ. পরম স্থিতি
৫. চলন্ত বাসে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?
ক. আপেক্ষিক স্থিতি খ. পরম গতি
গ. আপেক্ষিক গতি ঘ. পরম স্থিতি
৬. এ মহাবিশ্বের সব
i. গতিই পরম ii. গতিই আপেক্ষিক
iii. স্থিতিই আপেক্ষিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. প্রসঙ্গ কাঠামোর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর নির্ণয় করা যায়
i. গতি ii. অবস্থান iii. স্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা হয় বস্তুর
i. অবস্থান ii. স্থিতি iii. গতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, iii ও iii
৯. গতির ক্ষেত্রে
i. পৃথিবীর গতি পরম গতি
ii. শ্রেণিতে শিক্ষকের সাপেক্ষে ছাত্ররা স্থির
iii. সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?
ক. দোলন গতি খ. পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি ঘ. ঘূর্ণন গতি
১১. কোনটি ঘূর্ণন গতির উদাহরণ?
ক. বৈদ্যুতিক পাখার গতি
খ. গিটারের তারের গতি
গ. সরল পথে ট্রাকের গতি
ঘ. কম্পনশীল সুরশলাকার গতি
১২. কোন ধরনের গতিতে বস্তুর সব কণা একই দূরত্ব অতিক্রম করে?
ক. দোলন গতি খ. চলন গতি
গ. ঘূর্ণন গতি ঘ. পর্যাবৃত্ত গতি
১৩. কোনো বস্তুর গতি যদি একটি বদ্ধ বক্ররেখায় সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে কী বলে?
ক. রৈখিক গতি খ. ঘূর্ণন গতি
গ. চলন গতি ঘ. পর্যাবৃত্ত গতি
১৪. নিচের কোনটি রৈখিক গতি?
ক. সরল পথে ট্রাকের গতি
খ. বৈদ্যুতিক পাখার গতি
গ. ঘড়ির কাঁটার গতি
ঘ. সরল দোলকের গতি
১৫. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক. স্পন্দন গতি খ. চলন গতি
গ. রৈখিক গতি ঘ. পর্যাবৃত্ত গতি
১৬. কম্পমান সুরশলাকার গতি কী ধরনের গতি?
ক. চলন গতি খ. রৈখিক গতি
গ. স্পন্দন গতি ঘ. ঘূর্ণন গতি
১৭. ঘড়ির কাঁটার কী ধরনের গতি?
ক. চলন গতি খ. রৈখিক গতি
গ. স্পন্দন গতি ঘ. ঘূর্ণন গতি
১৮. স্পন্দন গতি হচ্ছে
i. সরল দোলকের গতি
ii. কম্পনশীল সুরশলাকার গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. পর্যাবৃত্ত গতি
i. সরল দোলকের গতি
ii. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ত্বরণ ও বেগের ক্ষেত্রে
i. বেগ ও ত্বরণ উভয়ই দিক রাশি
ii. ত্বরণের মাত্রা খঞ-২
iii. বেগের মাত্রা খঞ-১
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ
