বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের নির্বাচনে সম্মিলিত-ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ বিজয়ী হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় ঢাকার বাংলামোটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে (লেভেল-১২) কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ’।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিজ্ঞপ্তি।
