দক্ষিণখানে হানিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৭:৩৮ এএম

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মো. হানিফ খান হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। তার নাম এসএম জুয়েল রানা। গত বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুর ২টার দিকে নিজ বাসায় খুন হন হানিফ।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা বলেন, গ্রেপ্তার জুয়েল রানা হত্যার শিকার মো. হানিফ খান মামুনের ছোট বোনের স্বামী। তারা একই বাসায় পাশাপাশি কক্ষে বসবাস করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত