স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তায় ঝুঁকি নেই : ডিএমপি

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:২৫ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা বাংলাদেশ সফর করবেন। আমন্ত্রিত ভিভিআইপিদের নিরাপত্তায় প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঝুঁকি নেই। গতকাল রবিবার দুপুর ১২টায় ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাষ্ট্রপ্রধানরা ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণসহ ঢাকা মহানগরীর বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবেন। অতিথিদের যাতায়াতের সময় রাস্তায় যান চলাচলে চাপের সৃষ্টি হতে পারে। যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক সমস্যা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত