যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৬৩ জন কোয়ারেন্টিনে

আপডেট : ১৫ মার্চ ২০২১, ১১:৪৯ পিএম

যুক্তরাজ্যে থেকে সিলেটে আসা আরও ১৬৩ জন যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সোমবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ওই যাত্রীরা যুক্তরাজ্যের হিথ্রো থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এদের মধ্যে ১৫৮ জনকে হোটেলে ও ৫ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশরাফ উল্লাহ জানান, যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে আসা ১৬৩ জনকে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে বিআরটিসির বাসে কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে।

চলতি মাসে গত ৮ মার্চ ১৬১ জন ও ১১ মার্চ ১৪৭ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন। তাদেরকেও কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত