মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ শিক্ষক আটক

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০১:২০ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ মুন্না (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রায়পুর পৌর এলাকার পশ্চিম কেরোয়া গ্রামের আফিয়া হারুন নুরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে চিকিৎসার জন্য মুন্নাকে সরকারি হসপিটালে নিয়ে গেলে রায়পুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। চিকিৎসকরা জানিয়েছেন, হসপিটালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মুজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থী মুন্না কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেন ও মমতাজ বেগম দম্পতির সন্তান। মুন্নার মা মমতাজ বেগম জানান,বড় ছেলে ঢাকার উত্তরা একটি কলেজে পড়ে। মেজ ছেলে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়  মুন্নাকে ওই মাদ্রাসায় কোরআন পড়ার জন্য গত আগস্ট মাসে ভর্তি করান তিনি। বুধবার দুপুরে ওই মাদ্রাসায় খাওয়ার পর থেকে হঠাৎ বমি করে মাটিতে লুটে পড়ে মুন্না। দ্রুত মুন্নাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মুন্নার মা মমতাজ বেগম আরও বলেন, আমার শিশুকে মাদ্রাসা সুপার হত্যা করেছে। আমি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ও হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে বলে জানান রায়পুর সরকারি হসপিটালের কর্তব্যরত ডাক্তার সিরাজুম মুনিরা।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না অন্য কিছু। ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাবাদের জন্য মাদ্রাসা সুপার মোঃ মুজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত