স্ট্রবেরি মিল্কশেক

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১০:৩১ এএম

মিল্কশেক একটি পুষ্টিকর খাবার। এর স্বাদ আর পুষ্টিগুণ আরও বাড়িয়ে দিতে এর সঙ্গে যুক্ত করতে পারেন কয়েক টুকরো স্ট্রবেরি।

উপকরণ: স্ট্রবেরি– ৮/৯টি, কলা– ১টি, ঠান্ডা ঘন দুধ– ২ কাপ, চিনি– ১ টেবিল চামচ, বরফকুচি– ১ কাপ, স্ট্রবেরি আইসক্রিম– ১ কাপ, মধু– ২ টেবিল চামচ, স্ট্রবেরি সিরাপ– ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

বরফকুচি বাদে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিবেশন করতে হবে।

ফ্রিজে রাখা ঠান্ডা গ্লাস কালার করা চিনিতে উপুড় করে চেপে ধরুন। এতে সুন্দর একটা বডার তৈরি হবে। পরিবেশন করুন মজাদার স্ট্রবেরি মিল্কশেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত