এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৪:০৩ পিএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভা পল্লী নিবাস সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আ. রাজ্জাক কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শামিম সিদ্দিকী, রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজলি বেগম, জেলা মহিলা পার্টির সভানেত্রী শাহানারা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক- নুর হাসনাত নুর ইসলাম,

জাতীয় যুব সংহতি মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম।

জাতীয় ছাত্র সমাজ মহানগর কমিটির সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল আমীন সুমন, কারমাইকেল কলেজ সদস্যসচিব আরিফ আলী, মুহিন, শহিদ বাবুসহ অনেকে।

এ সময় মেয়র বলেন, এরশাদের সকল সম্পদ রংপুরবাসীর হক পল্লী নিবাসের অডিটোরিয়ামে সমাধি কমপ্লেক্স সংযুক্ত করা হবে যাতে বহিরাগত নেতা কর্মীরা পরিদর্শন করার সময় বিশ্রাম করতে পারে। রংপুরের জাতীয় পার্টির নেতা কর্মীরা পূর্ণাঙ্গ কমপ্লেক্স স্থাপন করবে।

তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রতিষ্ঠিত না হয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে সমাধি  প্রাঙ্গণে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত