লিখতে লিখতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দলিল লেখক

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৩:০৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিখতে লিখতে আকস্মিকভাবে দিপক রঞ্জন দাস (৪৭) নামে এক দলিল লেখকের মৃত্যুর হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

দিপক রঞ্জন দাস কমলগঞ্জ সদর ইউপির নারায়ণপুর গ্রামের মৃত দক্ষিণা রঞ্জন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রবিবার দুপুরেও এক জমি বিক্রেতার দলিল লিখছিলেন দিপক রঞ্জন দাস। এ সময় দলিল লেখা অবস্থায় হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে ঢলে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ আকস্মিক মৃত্যুর খবরটি শুনে পরিবারে চলছে শোকের মাতম।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ কুমার সিংহ দেশ রূপান্তরকে বলেন, ‘কি কারণে মারা গেছেন তা বলতে পারছি না। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত