ক্ষুদ্র খামারিদের উন্নত জাতের চা চাষের ব্যবস্থা করার সুপারিশ

আপডেট : ২২ মার্চ ২০২১, ০১:২৩ এএম

উন্নত জাতের চা নির্ধারণ করে ক্ষুদ্র খামারিদের চাষাবাদের ব্যবস্থা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপরিশ করা হয়েছে।

বৈঠকে উন্নত জাতের চা নির্ধারণ করে ক্ষুদ্র খামারিদের বাণিজ্যিক ভিত্তিতে চা চাষাবাদ করাসহ চা-শিল্পের শ্রমিক বা অন্য যারা নিযুক্ত আছেন তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য কমিটি কর্র্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত