স্বাধীনতা কাপ হকিতে বিকেএসপির মেয়েরা সেরা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১০:৪৭ পিএম

স্বাধীনতা কাপ নারী হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপির মেয়েরা ৬-০ গোলে নড়াইল জেলাকে উড়িয়ে দেয়। বিকেএসপির পক্ষে দুটি করে গোল করেন অর্পিতা পাল ও শান্তিনা টুডু। একটি করে গোল করেন সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশি।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করে নড়াইল জেলার খেলোয়াড় নমিতা কর্মকার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির অর্পিতা পাল। সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও দশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

চ্যাম্পিয়ন দল বিকেএসপিকে ষাট হাজার এবং রানার্সআপ দল নড়াইলকে চল্লিশ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত