‘একটি প্রদীপ জ্বালুন’

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কর্মসূচি

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:৪৭ এএম

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ২৫ মার্চ প্রথম প্রহরে ভার্চুয়াল প্রদীপ প্রজ¦ালন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অবস্থানের টাইম জোন অনুযায়ী ২৫ মার্চ রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ¦ালনের মাধ্যমে ভার্চুয়ালি অংশ নেওয়া যাবে তাতে। ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) এবং অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি সমাজ এই কর্মসূচির আয়োজন করেছে। গণহত্যার ৫০তম বছর সামনে রেখে একটি উন্মুক্ত আলোচনারও আয়োজন করা হয়েছে।

আইসিএসএফের ট্রাস্টি ড. রায়হান রশিদ তার ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, এ কর্মসূচিতে শামিল হতে নির্ধারিত সময়ে ফেইসবুক লাইভে এসে, অথবা আগে ধারণ করা ভিডিও/স্থিরচিত্রে একটি প্রদীপ কিংবা মোমবাতি জ্বালতে হবে। সেই ছবি বা ভিডিও পোস্ট করতে হবে #recognise 1971 genocide এবং #Recognise Bangladesh Genocide হ্যাশট্যাগের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত