বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির উদ্বোধন

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৬:৫৬ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হলো রবিবার।

এদিন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আসরটির উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ, হাফিজুর রহমান খান, শাহীন আহমেদ ও ইয়াসির আহমেদ খান, যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।

টুর্নামেন্টের পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সরাসরি ফাইনালে খেলবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাইং ম্যাচ খেলবে, দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে টিকিট পেতে। ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত