আলমডাঙ্গায় ৫ বছরের শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৮:৫৫ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাজী ফারহান সিফাত নামে ৫ বছরের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলেজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার কিছুটা আগে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুইজন ফিল্মি স্টাইলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের দুই ঘণ্টা পর অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ শিশুটির বাবা দন্ত চিকিৎসক কাজী সজিবের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

ঘটনার পর থেকেই পুলিশের বেশ কয়েকটি টিম শিশু সিফাতের উদ্ধারে কাজ করছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত