খামারিদের মিলনমেলা

কুমিল্লায় মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণের দাবি

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:৫১ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০৮টি বড় মৎস্য প্রকল্প ছাড়াও ছোট ছোট পুকুরে মাছ চাষ হয়। এসব মাছ একসঙ্গে বাজারজাত করার কারণে উৎপাদন খরচের চেয়ে কমদামে বিক্রি করতে হয়। এতে গত কয়েক বছর যাবৎ এখানকার চাষিদের লোকসান গুনতে হচ্ছে। এসব মাছ হিমাগারে সংরক্ষণ করতে পারলে চাষিরা লাভবান হতো। তাই মাছ সংরক্ষণের জন্য কুমিল্লায় মৎস্য হিমাগার নির্মাণের দাবি জানান দাউদকান্দির প্রথম প্লাবন ভূমিতে মৎস্যচাষি কুমিল্লা চেম্বার অব কমার্সের সদস্য আলী আহাম্মদ মিয়াজী।

গতকাল শুক্রবার সকালে উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বিএইচ অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ কার্যালয়ের সামনে মৎস্যচাষি চট্টলার আয়োজনে মৎস্য খামারিদের মিলনমেলায় তিনি এ দাবি জানান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রান্তিক চাষিরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন।

চট্টলা মৎস্যচাষির গ্রুপ ক্রিয়েটার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। বক্তব্য দেন বাংলাদেশ ফিশ ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত