দিঠির জন্য বাবার লেখা সিনেমার গান

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:৪১ পিএম

গাজী মাজহারুল আনোয়ারের কথায় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন মেয়ে দিঠি। গানগুলোর সুর করেছেন মোমিন বিশ্বাস, দুটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

‘বাংলার দর্পণ’ নামের ছবিতে থাকছে গানগুলো। পরিচালনা করছেন খ.ম. খুরশীদ। 

এ মোমিন বিশ্বাস বলেন, ছোট্ট জীবনের অন্যতম একটি প্রাপ্তি— উপমহাদেশের দিকপাল গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গানের সুর করা এবং দুটি গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হলো। ‘বাংলার দর্পণ’ চলচ্চিত্রের নির্মাতা খুরশিদ ভাই এবং ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

দিঠি বলেন, বাবার লেখা অসাধারণ গানগুলোর চমৎকার সুর করেছেন মোমিন বিশ্বাস। আশা রাখছি, গানগুলো সবার ভালো লাগবে।

গান তিনটির একটি ‘যখন আমি ছোট ছিলাম’, এটি একক কণ্ঠে গেয়েছেন দিঠি ও মোমিন বিশ্বাস। ‘তুই তো আমার মা’ শিরোনামের গানটিতে কণ্ঠ ও সুরকার নিজেই। তৃতীয় গান ‘ও গাড়িয়াল ভাই’ দ্বৈতকণ্ঠে ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত