স্ত্রী হত্যা মামলায় মিশু ফের রিমান্ডে

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০২:২৮ এএম

স্ত্রীকে হত্যা করে হাতিরঝিলে এসে প্রাইভেটকার দুর্ঘটনার নাটক সাজানোর মামলায় স্বামী মিশুকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন।

বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড শেষে সাকিব আলম মিশুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ফেরদৌস আলম সরকার পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।

গত ৪ এপ্রিল মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিন মিশুর পিতা  জাহাঙ্গীর আলম, মা সাঈদা আলম, ভাই ফাহিম আলম এবং টুকটুকির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত