বৃশ্চিকের স্নায়ুপীড়ায় অলসতা দেখা দেবে, ধনুর মনে ধর্মীয় ভাব জাগ্রত হবে

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০৯:০৮ এএম

মেষ : পুঁজি কমতে থাকবে। স্নায়ু দুর্বলতায় ওষুধে ব্যয় বৃদ্ধি। দাম্পত্যজীবনে কিছুটা অতৃপ্তি যোগ আছে।

বৃষ : দাম্পত্য কলহ থেকে যৌন জীবনে আঘাত আসবে। কর্মস্থলে থেকে অল্প অর্থ উপার্জন হবে। স্ত্রীর স্বাস্থ্যও ভালো যাবে না।

মিথুন : পেটের পীড়া ছাড়াও স্নায়ুরোগে কাবু করে ফেলবে। এসব রোগে ব্যয় বাড়বে। ব্যবসায় অলসতা দেখা দেবে।

কর্কট : সন্তানের মেধা বৃদ্ধি হবে। শিক্ষায় ভালো তথা পরীক্ষায় ভালো করবে। বাবার স্নায়ু ও হৃদরোগের ভোগ বাড়বে।

সিংহ : শিক্ষায় উন্নতি হবে। মায়ের স্নায়ু পীড়া বাড়বে। সুস্থ শরীরে আয়ু বাড়বে।

কন্যা : আত্মীয়র সঙ্গে যোগাযোগ বাড়বে। স্ত্রীর জন্য দাম্পত্য কলহ বেড়ে যেতে পারে। প্রকাশ্য শত্রুরা মনের অশান্তি বাড়িয়ে দেবে।

তুলা : পরিবেশ থাকলে ব্যবসায় ভালো লাভ হবে। রোগের সঙ্গে ঋণের ভীতি বাড়বে। সংবাদপত্র কুৎসা রটাতে পারে।

বৃশ্চিক : স্নায়ুপীড়ায় অলসতা দেখা দেবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রী সংসারে শাসন চালিয়ে যাবে।

ধনু : ব্যবসায় ক্ষতি তথা ব্যয় বাড়বে। বন্ধু অথবা মাতা সাহায্য করলে বিদেশ যাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে। মনে ধর্মীয় ভাব জাগ্রত হবে।

মকর : কাজে ব্যাংকের সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু আত্মীয়রা চাপ সৃষ্টি করবে। সাংবাদিকতায় শুভ ফল পাওয়া যাবে।

কুম্ভ : কর্মজীবনে খ্যাতি বাড়বে। অর্থনৈতিক আয়ও বাড়বে। হাঁটুব্যথা বাড়তে পারে।

মীন : স্নায়ু ও হৃদরোগ পীড়া দেবে। তবে সম্মান ও প্রাপ্তি যোগ আছে। দূর ভ্রমণের ছাড়পত্র হাতে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত