ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য ইউআইইউর উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. মো. আবুল কাসেম মিয়াকে নিয়োগ দেন। এই নিয়োগ ১৩ এপ্রিল ২০২১ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়।
অধ্যাপক ড. মো. আবুল কাসেম বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন এবং তিনি প্রায় ৬ বছর বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘ ২০ বছর বুয়েটের বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইউআইইউতে এক বছর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে বুয়েট হতে বিএসসি এবং এমএসসি শেষ করেন। এরপর তিনি জাপানের টোহোকু ইউনিভার্সিটি হতে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।
